গল্প কুটির ওয়েব ডেস্ক।
গোটা বিশ্বের মতো ভারতেও দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনাভাইরাস। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫১৯ জন। করোনার সংক্রমণ রুখতে আজ রাত ১২টা থেকে গোটা দেশ সম্পূর্ণভাবে লকডাউনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। আজ রাত ১২টা থেকে টানা ২১ দিন জারি থাকবে লকডাউন।
জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসে মাননীয় প্রধানমন্ত্রী ব্যানার হাতে আবেদন করলেন ১৩০ কোটি ভারতবাসীর কাছে৷ রাস্তায় না, বাড়িতে থাকুন। ২১দিনে এই চেন ব্রেক না করতে পারলে আপনার প্রিয় দেশ ২১ বছর পিছিয়ে যাবে। লাখ লাখ মানুষকে হারাবো আমরা। নিজে স্বীকার করলেন যে ইতালি, আমেরিকার স্বাস্থ্য পরিষেবা আমাদের চেয়ে অনেক উন্নত হলে ও ওরা পেরে উঠছে না।
তিনি আরও জানান দেশের স্বাস্থ্য পরিষেবাকে মজবুত করতে আজ ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। এতে আইসোলেশন বেড, আইসিইউ, ভেন্টিলেটরের সংখ্যা বাড়ানো যাবে। এরই সঙ্গে মেডিক্যাল এবং প্যারামেডিক্যাল প্রশিক্ষণের কাজও গতি পাবে।
• দরিদ্র মানুষের সেবায় এই সঙ্কটের সময়ও অনেকে এগিয়ে আসছেন।
• করোনা পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি নিরন্তর কাজ করে চলেছে। আপনারা যাতে সব জরুরি পরিষেবা পান, তা সুনিশ্চিত করতে একজোট হয়ে কাজ করছেন সকলে।
• আপনাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিচ্ছেন সংবাদমাধ্যমের কর্মীরা। পরিবার-পরিজনদের ফেলে রাস্তায় নেমে কাজ করছে পুলিশ। আপনাদের রাগ-অভিমান সহ্য করছেন। তাঁদের কথা ভাবুন।
• যাঁরা সাফাইয়ের কাজে যুক্ত, তাঁদের জন্য প্রার্থনা করুন।
• আপনাদের কাছে হাতজোড় করে প্রার্থনা করছি, জীবন বাজি রেখে যাঁরা কাজ করে চলেছেন, সেই ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল কর্মী, হাসপাতাল কর্মী, অ্যাম্বুলেন্স চালকদের জন্য প্রার্থনা করুন।
