গল্প কুটির ওয়েব ডেস্ক|
করোনার মোকাবিলায় দেশ জুড়ে জারি রয়েছে লকডাউন। বর্তমানে নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন মুদি, বাজার-হাট, ব্যাংক এবং হাসপাতালের মত জরুরী পরিষেবা ছাড়া সবকিছুই বন্ধ। আর সবথেকে বড় বিষয় হল, এই সকল জরুরী কারণ ছাড়া বাড়ির বাইরে যাওয়াও নিষেধ। এমন পরিস্থিতিতে যারা অনলাইনে মোবাইল রিচার্জ করতে অভ্যস্ত নন বা পারেন না, তারা ইতিমধ্যেই সমস্যায় পড়েছেন। কারণ যারা দায়িত্ব নিয়ে মোবাইল রিচার্জ করত সেই সকল দোকানে এখন তালা পড়েছে। এই সমস্যার সমাধান করতে রিলায়েন্স জিও তার গ্রাহকদের জন্য নিয়ে এল একটি অভিনব ব্যবস্থা। এবার ব্যাংকের এটিএম থেকেই মোবাইল রিচার্জ করা যাবে। টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও-এর তরফে এই কথা জানানো হয়েছে। এক্ষেত্রে যে সকল ব্যাংকের এটিএমগুলি ব্যবহার করা যাবে সেগুলির নাম দেওয়া হল-
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, সিটি ব্যাংক, আইডিবিআই ব্যাঙ্ক, ডিসিবি ব্যাংক, এইউএফ ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-এ গেলে জিও নম্বর রিচার্জ করা যাবে।
এটিএম থেকে কীভাবে করবেন রিচার্জ, জেনে নিন-
১. প্রথমেই আপনার ক্রেডিট বা ডেবিট কার্ড মেশিনে ইনসার্ট করতে হবে।
২. এবার স্ক্রিনের মেনুতে ‘রিচার্জ’ অপশন দেখা যাবে। সেখানে প্রেস করতে হবে।
৩. রিচার্জে গিয়ে নিজের জিও নম্বরটি দিতে হবে।
৪. এরপর স্ক্রিনে আপনার কার্ডের পিন কোড চাইবে।
৫. পিন কোড দেওয়া হলে আপনি কত টাকার রিচার্জ করবেন তা জানতে চাইবে। যত টাকার প্যাক রিচার্জ করতে চাইবেন সেই অর্থ লিখতে হবে।
৬. কনফির্ম করতে মেশিনের এন্টার বা ওকে বোতামটি প্রেস করতে হবে।
৭. এবার স্ক্রিনের দেখতে পাবেন আপনার মোবাইলের রিচার্জ হয়ে গিয়েছে কি না। সঙ্গে দেখতে পাবেন আপনার কার্ডে বর্তমানে কত টাকা রয়েছে।
৮. এরপর আপনার ফোনে জিও থেকে মেসেজ আসবে, সেখানে জানিয়ে দেওয়া হবে আপনার জিও নম্বরের রিচার্জ ডিটেলস।
যদিও এটি নতুন কিছু নয়, তবে অনেকেই জানতেন না এই পরিষেবার বিষয়ে। লকডাউনে দোকান-পাঠ বন্ধ থাকায় যারা মোবাইল রিচার্জ করতে পারছেন না তদের এই পরিষেবা সম্পর্কে অবগত করতেই নতুন করে জানাল সংস্থা।
ছবিঃ রিলায়েন্স জিও

