গল্পকুটির ওয়েব ডেস্ক|

ভারতে করোনার সংক্রমণ রুখতে দেশ জুড়ে জারি হয়েছিল টানা ২১ দিনের লকডাউন। সেই লকডাউনের মেয়াদ শেষ হতে আর মাত্র ৬ দিন বাকি। তবে লকডাউন উঠবে না আরও দীর্ঘস্থায়ী হবে সে নিয়ে জল্পনা চলছিল বেশ কিছু দিন ধরে। এবার সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী জানালেন, ১৪ এপ্রিলের পরেও উঠবে না লকডাউন।

সর্বভারতীয় সংবাদ মাধ্যম এনডিটভি-এর প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তিনি লকডাউন নিয়ে দেশের প্রতিটা রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন ঠিকই, তবে এই মুহূর্তে লকডাউন কোনোভাবেই তোলা সম্ভব নয়।   

এর আগে জানা গিয়েছিল, আগামী ১১ এপ্রিল লকডাউন সম্পর্কে রাজ্যের সকল মুখ্যমন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রী একটি বৈঠক করবেন। সেখানেই নেওয়া হত লকডাউনের সময়-সীমা বিষয়ক সিদ্ধান্ত। তবে পরিস্থিতি আরও খারাপ হওয়ায় ৮ এপ্রিল সর্বদল বৈঠকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকাশ্যে জানালেন যে, এই পরিস্থিতিতে ১৪ এপ্রিলের পর লকডাউন তুলে নেওয়া সম্ভব হবে না।    

তিনি আরও বলেছেন, এই মহামারীকে কেন্দ্র করে দেশবাসীর জীবনে ব্যাক্তিগত, সামাজিক এবং আচরণমূলক একটি বিরাট পরিবর্তন আসতে চলেছে।  

ছবিঃ গেটি ইমেজ