ভাষা দিবসের সপ্তাহে চলছে বিশেষ ছাড়। তবে এই মুহূর্তে ফ্লিপকার্ট ও অ্যামাজনে বইটি আউট অফ স্টক। আমাদের সংগ্রহ থেকে বইটি পেতে ফোন করুন 6289242646 অথবা 9748939823 নম্বরে। ভারতের যে কোনও প্রান্তে ডেলিভারি খরচ সমেত বইয়ের মূল্য ১৩০ টাকা।
——————————————————————————————————————————
শারদীয় গল্প কুটির ১৪২৮ গল্প কুটিরের দ্বিতীয় প্রয়াস। পূর্ণ দৈর্ঘ্যের দুটি উপন্যাস রয়েছে এই সংখ্যায়। একটি লিখেছেন সাহিত্যিক বিনোদ ঘোষাল। উপন্যাসের নাম ‘বুনি শিহুল’। এটি একটি প্রেমের উপন্যাস। অপর উপন্যাসটি লেখক কমলেশ কুমার-এর কলমে, ‘রাঙা ধুলোর মেঘ’। এটিও একটি প্রেমের উপন্যাস। রয়েছে ছোট গল্পও। তিলোত্তমা মজুমদার, সৌরভ মুখোপাধ্যায়, ইন্দ্রনীল সান্যাল, দেবাশিস বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়ের মতো প্রথিতযশা সাহিত্যকরা যেমন লিখেছেন, তেমনই লিখেছেন তরুণ সাহিত্যিকরাও। সব মিলিয়ে মোট আঠারোটি ছোটগল্প রয়েছে বইটিতে। আরও রয়েছে সতেরোটি কবিতা এবং তেরোটি অণুগল্প। এই সংখ্যার একটি বিশেষ বিভাগ হল সাক্ষাৎকার। সত্যরূপ সিদ্ধান্ত সর্বকনিষ্ঠ পর্বতারোহী হিসাবে বিশ্বরেকর্ড গড়েছিলেন। তাঁর সেই রোমাঞ্চকর যাত্রার বর্ণনাই রয়েছে এই সাক্ষাৎকারে। এছাড়াও ভ্রমণসহ মোট চারটি স্বাদের প্রবন্ধ রয়েছে বইটিতে।

কমেন্টস
Golpo Kutir er digital version pele khub valo hoy jehetu patrika ti digital asole.
Jader pokkhe collect kora muskil, Tader subidha hoy!