গল্প কুটির ওয়েব ডেস্ক |

গতকাল চলে গেছেন ইরফান খান। গোটা দেশ শোকস্তব্ধ। সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই আরও এক নক্ষত্র পতন বলিউডে। চলে গেলেন ঋষি কপূর।

বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বর্তমানে ৬৭ বছর বয়স হয়েছিল অভিনেতার। এদিন সকালেই মৃত্যু হয়েছে তঁর। গতকাল গভীর রাতে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।

জানা গিয়েছে ২০১৮ সাল থেকে আমেরিকায় ক্যানসারের চিকিৎসা চলছিল অভিনেতার। গত বছরেই দেশে ফিরেছিলেন তিনি। গতকাল শারীরিক অবস্থার অবনতি হতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।