গল্প কুটির ওয়েব ডেস্ক|
বলিউডের খ্যাতনামা অভিনেতা ইরফান খান (৫৩) প্রয়াত হলেন। বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এদিন মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
এমনিতেই তিনি অসুস্থ ছিলেন। চিকিৎসায় মাঝে একটু সুস্থ হয়ে উঠলেও পুনরায় তিনি আবার অসুস্থ হলে পড়েছিলেন। ২৮ এপ্রিল, মঙ্গলবার মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে তিনি কোলন ইনফেকশন নিয়ে ভর্তি হয়েছিলেন। কিছু সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি গুরুতর অসুস্থ থাকায় আইসিইউতে ছিলেন।
কিছু দিন আগেই তাঁর মা মারা যান। একেই লকডাউন তাঁর উপর অসুস্থতার জন্যই মায়ের শেষকৃত্যে যেতে পারেননি ইরফান। ব্রেন টিউমার নিয়ে বেশ কয়েক বছর ধরে লড়াই চালিয়েছেন তিনি। পরে সেই নিউরো এন্ড্রোক্রাইন টিউমার ক্যনসারে পরিণত হয়। শেষে ২৯ এপ্রিল, বুধবার কোলন ইনফেকশনে তিনি হাসপাতালেই প্রয়াত হলেন।
