গল্পকুটির ওয়েব ডেস্ক|

করোনাভাইরাসের সংক্রমণ দিনের দিন বেড়েই চলেছে। সেই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা। ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী এই মুহূর্তে পৃথিবীতে মোট ২০৯টি দেশ করোনা আক্রান্ত। তবে বিশ্বে এমন কয়েকটি দেশ রয়েছে যেখানে এখনো পর্যন্ত ‘কোভিড-১৯’ এর সংক্রমণ হয়নি। তারা এই মহামারী থেকে দূরে সম্পূর্ণ নিরাপদে রয়েছে।

মানিকন্ট্রোল নিউজের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ৩০ মার্চ ২০২০ পর্যন্ত ‘জন হপকিনস বিদ্যালয়’ কর্তৃক গৃহীত গ্লোবাল ট্রাকিং অনুসারে বিশ্বের মোট ৯টি দেশে করোনার সংক্রমণ মুক্ত।

জেনে নিন, কোন কোন দেশগুলিতে এখনও পর্যন্ত করোনার থাবা পড়েনি –

  • তুর্কমেনিস্তানঃ প্রথমেই আসা যাক তুর্কমেনিস্তানের কথায়। এই দেশটি দুটি কারনে বিখ্যাত। প্রথমত, প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষের জন্য খ্যাত।  দ্বিতীয়ত, তুর্কেমেনিস্তান পৃথিবীর চতুর্থ বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রিজার্ভকারী দেশ। করোনার সংক্রমণ রুখতে তারা বিশেষভাবে সর্তকতা অবলম্বন করেছে। আরো জানা গিয়েছে, এই মহামারী সম্পর্কে আতঙ্ক এবং তথ্য দমন করার পদক্ষেপ হিসেবে দেশটি তার শব্দ ভান্ডার থেকে ‘করোনা ভাইরাস’ শব্দটি নিষিদ্ধ করেছে।
  • তাজিকিস্তানঃ মধ্য এশিয়ার এই দেশ তার অসমতল ভূমিরূপ এবং পর্বতারোহনের জন্য বিখ্যাত। মার্চ এর গোড়ার দিকে করোনাভাইরাস নিশ্চিত কেস সহ ৩৫টি দেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছিল তাজিকিস্তান। এই দেশে এখনও করোনার সংক্রমণ মুক্ত।
  • উত্তর কোরিয়াঃ স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার এই দেশ পৃথিবীর অন্যান্য দেশের থেকে একপ্রকার বিচ্ছিন্নই বটে। দক্ষিণ কোরিয়ায় যে হারে ‘কোভিড-১৯’ এর সংক্রমণ হয়েছে সে দিক থেকে উত্তর কোরিয়া নিজেদের এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচিয়ে রেখেছে। তবে সংক্রমণ রোধ করার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয়েছিল, তা নিয়ে বিতর্ক উঠেছিল উত্তর কোরিয়াকে ঘিরে। এছাড়া অন্যান্য ব্যবস্থার মধ্যে চিনের সঙ্গে তাদের সীমানা বন্ধ করে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছিল এই দেশ।  
  • দক্ষিণ সুদানঃ উত্তর আফ্রিকার জৈব বৈচিত্রের জন্য বিখ্যাত এই দেশটি এখনো পর্যন্ত করোনার সংক্রমণ থেকে মুক্ত।
  • ইয়েমেনঃ মধ্যপ্রাচ্যের ইয়েমেনেও ‘কোভিড-১৯’ এর সংক্রমণ হোয়নি বলে জানা গিয়েছে।
  • বুরুন্ডিঃ পূর্ব আফ্রিকার এই দেশটি বন্যপ্রাণী এবং সবুজ বনভূমির জন্য বিখ্যাত। এ দেশেও এখনও থাবা বসাতে পারেনি করোনা ভাইরাস।
  • মালাউইঃ পূর্ব আফ্রিকার এই দেশ গ্রেট রিফট ভ্যালি এবং হ্রদ দ্বারা ঘেরা। মালাউই তার বন্যপ্রাণী এবং সৈকতের জন্য বিখ্যাত। এখানেও করোনার সংক্রমণ দেখা যায়নি।
  • লেসোথোঃ দক্ষিণ আফ্রিকা এই দেশ, তার তুষারাবৃত পর্বতমালা এবং সেহলাবাতে জাতীয় উদ্যানের জন্য পরিচিত। বর্তমানে এই দেশটিও করোনার সংক্রমন হতে মুক্ত।
  • কোমোরোসঃ কোমোরোস পূর্ব আফ্রিকার একটি অগ্নেয় দ্বীপপুঞ্জ। একটি বিশেষ প্রজাতির সুগন্ধি উদ্ভিদ জন্মায় বলে এই দ্বীপটি ‘পারফিউমড আইল্যান্ড’ নামেও পরিচিত। এখানেও ‘কোভিড-১৯’ ভাইরাসের সংক্রমণ হয়নি।

গবেষণায় জানা গিয়েছে, যে সকল দেশগুলিতে বিদেশী পর্যটকদের আনাগোনা খুবই কম, সেই সকল দেশগুলোই করোনার সংক্রমণ থেকে মুক্ত রয়েছে। তবে যে দ্রুত হারে এই মারণ ভাইরাস ছড়িয়ে পড়ছে সারা পৃথিবীতে, সেখানে এই দেশগুলি কতদিন আর নিজেদের রক্ষা করতে পারবে তা চিন্তার বিষয়। সংক্রমণ মুক্ত এই দেশগুলির সরকার করোনার সংক্রমণ রুখতে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।  

ছবিঃ পিক্সাবে