গল্প কুটির ওয়েব ডেস্ক|
কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপ এনেছিল অভিনব ডার্ক মোড ফিচার। সেই নতুন ফিচার সারা ফেলেছিল গোটা বিশ্বে। এবার হোয়াটসঅ্যাপ আনতে চলেছে আরও একটি নতুন ফিচার। হ্যাঁ, ডার্ক মোডের পর এবার আসছে আটো ডিলিট ফিচার। তাহলে আর দেড়ি কীসের? চলুন জেনে নেওয়া যাক এই নতুন ফিচারে কী চমক থাকছে।
অটো ডিলিট ফিচারঃ
এই নতুন ফিচার অনুযায়ী, মেসেজ পাঠানোর ক্ষেত্রে দিয়ে রাখতে হবে একটি নির্দিষ্ট সময়। ওই নির্দিষ্ট সময়ের পর নিজে থেকেই ডিলিট হয়ে যাবে সেই মেসেজ। গ্রুপ চ্যাট হোক অথবা পার্সোনাল মেসেজ, সব ক্ষেত্রেই কর্যকর হবে এই ফিচারটি। তবে মেসেজ অটো ডিলিট করার জন্য গ্রাহকরা বেছে নিতে পারেন পছন্দসই সময়সীমা। যেমন একবছর, একমাস, একসপ্তাহ, একদিন বা একঘণ্টা।
তবে ডার্ক মোডের মতো অটো ডিলিট ফিচারটির সুবিধা পাবেন শুধুমাত্র অ্যান্ড্রোয়েড বিটা গ্রাহকরাই। পরে সকল গ্রাহকের জন্যই থাকবে এই ফিচার। ফিচারটি চালু হলে যে কোনও চ্যাটের ক্ষেত্রেই বেছে নিতে পারবেন সময়সীমা। আপনার দেওয়া নির্ধারিত সময়ের পর হোয়াটসঅ্যাপ মুছে দেবে সেই মেসেজ। গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও এই একই সুবিধা ভোগ করতে পারবেন গ্রাহকরা। কিন্তু কবে থেকে নতুন এই ফিচার কার্যকরী হবে তা এখনও জানা যায়নি।
অ্যান্ড্রোয়েড বিটা গ্রাহকরা কীভাবে চালু করবেন এই ফিচারঃ
১। প্রথমে নিজের বিটা ভার্সনটি আপডেট করুন।
২। হোয়াটসঅ্যাপ খুলে নিজের পছন্দসই চ্যাট বেছে নিন। এবার ওই রিসিভারের প্রোফাইলে যান।
৩। প্রোফাইলে গিয়ে স্ক্রল করে একেবারে নীচে নেমে যান।
৪। সেখানে ‘ডিলিট মেসেজ’ বলে একটি অপশন দেখতে পাবেন। ওই অপশনটিতে টাচ করুন।
৫। এবার ইচ্ছে মতো সময়সীমা বেছে নিন।
এরপরেই আপনার হোয়াটসঅ্যাপে এই নতুন ফিচারটি চালু হয়ে যাবে।
