গল্প কুটির ওয়েব ডেস্ক|
সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট-বড় বহু গ্রাম। এর মধ্যে কয়েকটি আবার রহস্যে ঘেরা। আজ আমরা আলোচনা করব এমনই একটি গ্রাম নিয়ে, যা কিনা অভিশপ্ত গ্রাম হিসাবে পরিচিত।
মেক্সিকোর একটি ছোট্ট গ্রাম টিলটেপেক। গ্রামটিতে বসবাস করে প্রায় তিন শতাধিক মানুষ। এই গ্রামের বাসিন্দারা জাপেটেক নামে পরিচিত। তবে আশ্চর্যের বিষয় এটাই, ওই গ্রামের মানুষ সহ গৃহপালিত পশুরাও দৃষ্টিশক্তিহীন।
তবে এমন নয় যে, গ্রামটির প্রত্যেকটি মানুষ বা পশুগুলি জন্মান্ধ। জন্মের সময় তারা স্বাভাবিক ভাবেই দৃষ্টিশক্তি নিয়ে জন্মায়। কিন্তু এক সপ্তাহের মধ্যেই ধীরে ধীরে তাদের দৃষ্টিশক্তি লোপ পায় এবং তারা সম্পূর্ণভাবে অন্ধ হয়ে যায়।
ওই গ্রামের বাসিন্দাদের তীব্র বিশ্বাস তাদের অন্ধত্বের একমাত্র কারণ হল অভিশাপ। তাদের ধারণা, টিলটেপেক গ্রামের মধ্যেই রয়েছে লাবজুয়েলা নামক একটি অভিশপ্ত গাছ। সেই গাছই গ্রামবাসীদের দৃষ্টিশক্তি কেড়ে নেয়। তবে গবেষকরা সেই গাছের সঙ্গে অন্ধত্বের কোন যোগসূত্র খুঁজে পাননি। বরং গবেষণার মাধ্যমে উঠে এসেছে অন্য একটি চাঞ্চল্যকর বিষয়।
অনেক পরীক্ষা-নিরীক্ষার পর জানা গিয়েছে, ওই গ্রামটিকে ঘিরে যে ঘন অরণ্য রয়েছে সেখানে বসবাস করে ‘ব্ল্যাক ফ্লাই’ নামক এক বিষাক্ত প্রজাতির মাছি। আর সেই অরণ্য থেকে গ্রামের মধ্যেও ঘুরে বেড়ায় সেই মাছি। এই বিষাক্ত মাছির কামড়ানোর ফলে এমন একটি জীবাণু গ্রামের মানুষ এবং পশুর দেহে শরীরে ছড়িয়ে পড়ে, যা থেকে দৃষ্টিশক্তি হারিয়ে যায়।
এই সম্পূর্ণ বিষয়টি জানার পর মেক্সিকোর সরকার সিদ্ধান্ত নিয়ে গ্রামবাসীকে অন্যত্র সরিয়ে রাখার ব্যবস্থা করে। কিন্তু গ্রামবাসী নিজেদের বাসস্থান ছেড়ে অন্য জায়গায় যেতে রাজি হয়নি। শুধু তাই নয়, তাদের মধ্যে অনেকেই মাছির বিষয়টিও মেনে নিতে পারেনি।
ছবিঃ পিক্সাবে (প্রতীকী ছবি)

কমেন্টস
I need more information