গল্পকুটির ওয়েব ডেস্ক|
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। এমন পরিস্থিতিতে করোনার সংরক্রমণ রুখতে সারা দেশজুড়ে মাস্ক এবং স্যানিটাইজারের চাহিদাও বেড়ে চলেছে। সতর্কতা মেনে পরিষ্কার করে হাত ধোয়া হলেও আমাদের নিত্য প্রয়োজনীয় গ্যাজেট মোবাইল ফোনটিকে নিয়মিত স্যানিটাইজ করছেন কি? গ্যাজেট থেকেও কি হতে পারে সংক্রমণ? এ বিষয়ে কী বলছেন বিশেষজ্ঞরা? চলুন জেনে নেওয়া যাক…
নিত্য প্রয়োজনীয় গ্যাজেটগুলি সানিটাইজ করুন:
নিত্য প্রয়োজনীয় গ্যাজেটগুলির মধ্যে প্রথমেই যার নাম আসে তা হল স্মার্ট ফোন। যেহেতু স্মার্ট ফোন বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। তেমনই সেই ফোন রাখা হয় নানা জায়গায়। ফলে এটি বিভিন্ন মানুষের হাতের স্পর্শে আসে। আর সেই থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যায়। এই কারণেই আমাদের নিত্য ব্যবহার্য গ্যাজেটগুলি নিয়মিত স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করার কথা বলছেন বিশেষজ্ঞরা।
- এক্ষেত্রে স্যানিটাইজার ব্যবহার না করলেও মাইক্রো ফাইবার কাপড়ও ব্যবহার করতে পারেন।
- এছাড়া আপনি অন্য কারোর গ্যাজেটে হাত দিলে বা ব্যবহার করলে অবশ্যই নিজের হাত সাবান দিয়ে ধুয়ে নিন অথবা স্যানিটাইজার ব্যবহার করুন।
- তবে মনে রাখবেন ভালো করে হাত পরিষ্কার না করে গ্যাজেট পরিষ্কার করে লাভ নেই। প্রথমে নিজের হাতে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিন বা ৬০% অ্যালকোহল আছে এমন স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করুন তারপর গেজেট পরিষ্কার করুন।
এখন বাড়িতে থেকে নিজে পরিষ্কার থাকুন সুস্থ থাকুন এবং অন্যকেও সুস্থ থাকতে সাহায্য করুন। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। লকডাউন এর কথা ভেবে খামোখা আতঙ্কিত হবেন না। নিত্য প্রয়োজনীয় খাবার খাবার, ঔষধ পত্র থেকে শুরু করে দুধ, জল সবকিছুই পাওয়া যাবে রাজ্যের মধ্যে। খোলা থাকবে হাসপাতাল।
ছবিঃ গেটি ইমেজ
