গল্প কুটির ওয়েব ডেস্ক
সে অনেক দিনের কথা। আফ্রিকার মালি দেশে নিজের রাজত্ব বিস্তার করেছিলেন এক রাজা। তাঁর নাম ছিল ‘মানসা মুসা’। ১৩১২ সালে আফ্রিকার মালি দেশের সিংহাসনে বসেন তিনি। আজ প্রায় ৭০০ বছর অতিবাহিত হলেও এক বিরল রেকর্ড আজও তার দখলে। ঐতিহাসিকেরা বলেন, এখনও তিনিই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। হ্যাঁ, ঠিকই পড়েছেন। তার মোট সম্পত্তির পরিমাণ ছিল ৪০০ বিলিয়ন ডলার। যার আশপাশে এখনও পর্যন্ত কেউ পৌঁছতে পারেননি।
ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে বিশ্বের সবচেয়ে ধনী ছিলেন আমাজনের সিইও জেফ বেজোস। তাঁর সম্পতির পরিমাণ ছিল ১১২ বিলিয়ন ডলার। মাইক্রোসফট এর অধিকর্তা বিল গেটসের সম্পত্তি ছিল ৯০ বিলিয়ন ডলার। ভারতের মধ্যে সবচেয়ে ধনী ছিলেন মুকেশ আম্বানি। সেই সময়ে তাঁর মোট সম্পত্তি ছিল ৩৯ বিলিয়ন ডলার।
বর্তমানে বিশ্ব অর্থনীতির মানচিত্রে মালি গরিব দেশ হিসেবেই পরিচিত। কিন্তু মানসা মুসা যখন মসনদে বসেন তখন পরিস্থিতি ছিল অন্য। মালি তখন প্রাকৃতিক সম্পদে ভর্তি। সোনার খনি ছিল অনেক। সেই সোনাই তাকে সম্পদ এনে দিয়েছিল। ক্ষমতায় এসে নিজের সাম্রাজ্য বাড়িয়েছিলেন মুসা। সেনেগাল, নাইজেরিয়ার মতো দেশে নিজের অধীনে আনেন তিনি। ঐতিহাসিকেরা জানান, ১৩২৪ সালে তিনি মক্কা যাত্রা করেন। সেই যাত্রাপথ ছিল ধনদৌলতে পূর্ণ। ১৩৩৭ সালে মারা যান এই ধনকুবের।
ছবি ঋণ: ওয়ান্ডার আফ্রিকা
