গল্প কুটির ওয়েব ডেস্ক|
প্রতিটি জায়গারই কিছু না কিছু বিশেষত্ব রয়েছে। যেহেতু মানুষ মাত্রই বৈচিত্রময়। তাই ভৌগলিক আবস্থান বদলের সঙ্গে সঙ্গে বদলে যায় সব মানুষের রীতি-রেওয়াজ। এলাকা ভিত্তিক সেই সকল রীতিগুলি আবার আকর্ষণীয় হয় বটে। আজ আমরা আলোচনা করব এমনই একটি অদ্ভুত আচার নিয়ে যা শুনলে আঁতকে ওঠা ছাড়া উপায় নেই।
কখনও শুনেছেন কবর থেকে মৃতদেহ তুলে তাদের সাজানো হচ্ছে! শোনা তো দূরের কথা এরকম কিছু ভাবাও যায় না! তবে এই বিষয়টি একেবারেই মিথ্যা নয়, ইন্দোনেশিয়ার তোরাজা গ্রামে চল রয়েছে এমনই একটি অদ্ভুত রীতির। এই রীতির স্থানীয় নাম ‘মানেনে ফেস্টিভাল’ বা ‘মেনেনে ফেস্টিভাল’। যার অর্থ হল মৃতদেহ পরিষ্কার উৎসব।
এই রীতি অনুযায়ী, প্রতিবছরই ওই গ্রামের মানুষরা তদের পরিজনদের মৃতদেহ কবর থেকে তুলে এনে পরিষ্কার-পরিচ্ছন্ন করে। শুধু তাই নয়, সেই মৃতদেহকে পরানো হয় নতুন পোশাক। দেওয়া হয় পছন্দের খাবার এবং অন্যান্য জিনিসপত্রও। আরও জানা গিয়েছে, ওই মৃত ব্যাক্তিরা যেখানে মারা গিয়েছিলেন সেই নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয় মৃতদেহগুলি। পরে সেগুলি আবার ফিরিয়ে দেওয়া হয় কবরে।
তবে মৃতদেহগুলি দেখলেই বুঝতে পারবেন সেগুলি অনেকটাই অবিকৃত রয়েছে। এর কারণ ওই গ্রামে কোনও ব্যাক্তি বা শিশু মারা গেলে তাদের বিশেষ উপায়ে মমি বানিয়ে কবর দেওয়া হয়। ফলে সেগুলি বহুদিন পর্যন্ত অবিকৃত অবস্থায় থাকে। প্রতিবছর আগস্ট মাসে এই রীতি পালন করা হয়।
তোরাজার বাসিন্দাদের দৃঢ বিশ্বাস, এই রেওয়াজের ফলে সব মৃত ব্যক্তিদের আত্মা আবার ফিরে আসে। কিছু সময়ের জব্য তাঁরা তাদের পরিজনদের সঙ্গে সময় কাটাতে পারে। পরে আবার ফিরে যায়। তবে তারা সত্যিই কি আছে? তা এখনও রহস্য।



