গল্প কুটির ওয়েব ডেস্ক।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। তাই সুরক্ষিত থাকতে প্রয়োজন পড়েছে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারের। কিন্তু বাজার তন্নতন্ন করে খুঁজেও কোথাও পাওয়া যাচ্ছে না এই দ্রব্যগুলি। বেশিরভাগ দোকানেই হ্যান্ড স্যানিটাইজার আউট অফ স্টক। অনলাইনে তা পাওয়া গেলেও আগুন ছোঁয়া দামে বিক্রি হচ্ছে সেগুলি। এমন পরিস্থিতিতে সুরক্ষিত থাকতে এবং নিজের হাত সর্বদা জীবাণুমুক্ত রাখতে খুবই প্রয়োজন স্যানিটাইজর। তবে বাজারে পাওয়া যাচ্ছে না বলে আপনিও ব্যবহার করবেন না, তা কীভাবে সম্ভব! কয়েকটি সহজ উপায়ে বাড়িতেই বানিয়ে ফেলুন স্যানিটাইজার। কি করে বানাবেন রইল সেই পদ্ধতি….
উপকরণ:
১. অ্যালোভেরা জেল বা গ্লিসারিন।
২. পছন্দসই এসেনশিয়াল অয়েল।
৩. রাবিং অ্যালকোহল বা আইসোপ্রোপাইল অ্যালকোহলের মিশ্রন (যে কোনও হার্ডওয়ারের দোকানে পাওয়া যায়)
কীভাবে বানাবেন –
- ২/৩ কাপ রাবিং অ্যালকোহলের সঙ্গে ১/৩ কাপ পরিমাণে অ্যালোভেরা জেল বা গ্লিসারিন ভাল করে মিশিয়ে নিন। ওই মিশ্রণে দিন ২চা-চামচ পছন্দসই এসেনশিয়াল অয়েল।
- এই তিনটি উপাদান ভালো করে মিশিয়ে নিলেই রেডি হ্যান্ড স্যানিটাইজার। এরপর সেই মিশ্রণটি সুবিধামতো ভরে ফেলুন স্প্রে বোতলে।
তাই আর দেড়ি না করে বাড়িতেই বানিয়ে ফেলুন হ্যান্ড স্যানিটাইজার। নিজে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন আর অন্যকেও থাকতে সাহায্য করুন।
