গল্প কুটির ওয়েব ডেস্ক|
বাহবা দিতে বা আনন্দ প্রকাশ করতে আমরা সকলেই হাততালি দিয়ে থাকি। কিন্তু পশুদের হাততালি দিতে দেখেছেন কখনও? সার্কাস অথবা চিড়িয়াখানার প্রশিক্ষণপ্রাপ্ত কিছু পশুকে হাততালি দিতে দেখা যায়। তবে সামনাসামনি অথবা টিভিতে সিলমাছকেই আমরা সেই দৃশ্যে বেশীরভাগ সময় দেখে থাকি। খেলা দেখিয়ে হাততালি দেওয়ার বদলে তাদের দিকে ছুঁড়ে দেওয়া হয় কিছু খাবার। কিন্তু যে সিলমাছগুলো কোনও সংস্থার অধীনে থাকে না, অর্থাৎ মুক্ত তারা কীভাবে হাততালি দেয়? বিনা প্রশিক্ষণে সিলের এমন আচরণের কারণ জানেন কি? সম্প্রতি সেই বিষয়টি সম্পর্কেও জানা গিয়েছে।
‘মেরিন ম্যামল্ সায়েন্স’ নামক জার্নালে প্রকাশিত তথ্য থেকে উঠে এসেছে একটি আশ্চর্যজনক বিষয়। ‘নিউ কাস্টলে ইউনিভার্সিটি’র গবেষক ‘বেন বুরভিল্লে’ ইউকের ফার্নে দ্বীপের জলের তলায় একটি ধূসর বর্ণের পুরুষ সিলের হাততালি দেওয়ার মুহূর্ত ভিডিও করতে সক্ষম হন। সেই থেকেই জানা গিয়েছে সিলের হাততালি দেওয়ার আসল কারণ। ভিডিওটিতে দেখা যায়, ধূসর বর্ণের একটি পুরুষ সিল একটি মেয়ে সিলের কাছে গিয়ে তালি দিতে থাকে। অপরদিকে ওই সিলটির তালি দেওয়া মাত্রই আশেপাশে থাকা অন্যন্য পুরুষ সিলগুলি অন্য দিকে দৌড়ে পালায়। বিষয়টি বিজ্ঞানীরা পরীক্ষা করে বলেন, সিলরা নিজেদের ক্ষমতা একে অপরকে বোঝাতে এবং ভয় দেখাতে হাততালি দিয়ে থাকে। আর সেই তালি থেকে তীব্র আওয়াজের সৃষ্টি হয়।
আমরা যেটা মনে করতাম সিলের ডাক। তা আসলে তাদের মুখের আওয়াজ নয়। সেই তীব্র আওজাজ সিল তাদের হাততালি দেওয়ার মধ্যে দিয়ে সৃষ্টি করে। সেই শব্দ এতটাই তীব্র হয় যে সামনে থেকে শুনলে ভয় পাওয়াটাই স্বাভাবিক।
গবেষকরা আরও বলেন মানুষের অত্যাচার এবং অতি মাত্রায় পরিবেশ দূষণের ফলে সিলদের বেঁচে থাকা দায় হয়ে গিয়েছে। তাই আমাদের সকলেরই কর্তব্য এই প্রাণীগুলোর উপযুক্ত বাসস্থান রক্ষা করে তাদের বাঁচতে সাহায্য করা।
