গল্প কুটির ওয়েব ডেস্ক|
ভারতে করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এমন পরিস্থিতিতে সংক্রমণ ঠেকেতে দেশজুড়ে জারি রয়েছে লকডাউন। সতর্কতা অবল্বন করতে কম-বেশি সকলেই মেনে চলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা। তবে জানেন কি নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন জিনিস থেকেও হতে পারে সংক্রমণ। কোন জিনিসে কতদিন পর্যন্ত বেঁচে থকতে পারে এই ভাইরাস, জেনে নিন…
- প্লাস্টিকঃ গবেষণায় দেখা গিয়েছে ‘কোভিড–১৯’ সব থেকে বেশি দিন বাঁচে প্লাস্টিকের উপর। এতে করোনাভাইরাস প্রায় ৫ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে।
- কাঁচঃ কাঁচের উপর প্রায় ৪ দিন বেঁচে থাকে এই ভাইরাস। তাই প্রয়োজনে বাইরে বেরোলে কাঁচে হাত দেবেন না। আর দিলেও সেই হাত চোখ, নাক এবং মুখে দেবেন না। সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন।
- স্টেইনলেস স্টিলঃ স্টেইনলেস স্টিলের উপর করোনাভাইরাস ৪৮ ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকে। তাই যে ব্যাক্তির হাঁচি বা কাশি হচ্ছে তার থেকে দূরত্ব বজাই রাখাই ভাল। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হাত ঘড়ি স্টেইনলেস স্টিলের তৈরি। তাই ঘড়ি ব্যবহার করার পর তা নিয়মিত স্যানিটাইজ করবেন এবং হাত ধোবেন।
- কাঠঃ যেকোনও কাঠ বা কাঠের বস্তুর উপর এই ভাইরাস ৪ দিন সক্রিয় থাকে। তাই কাঠের কোনও বস্তুতে হাত দিলে, সাবান দিয়ে ভাল করে হাত ধুতে হবে।
- কাগজঃ গবেষণায় জানা গিয়েছে, খবরের কাগজে অনেক ধরণের রাসায়নিক থাকে তাই সেখান থেকে করোনাভাইরাসের সংক্রমণ হওয়ার কোন আশঙ্কা থাকে না। তবে খবরের কাগজ ছাড়া অন্যান্য কাগজে ৪ থেকে ৫ দিন পর্যন্ত সক্রিয় থাকে এই ভাইরাস।
- তামা ও বায়ুঃ নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন-এর ১৭ মার্চের একটি রিপোর্ট অনুযায়ী, বায়ুতে করোনাভাইরাস ৩ ঘণ্টা বেঁচে থাকে। অপরদিকে তামার উপর এই ভাইরাস ৪ ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকে।
- কার্ডবোর্ডঃ করোনাভাইরাস কার্ডবোর্ডের উপর ২৪ ঘন্টা বা ১ দিন পর্যন্ত জীবিত থাকে।
- অ্যালুমিনিয়ামঃ পরীক্ষায় দেখা গিয়েছে, করোনাভাইরাস অ্যালুমিনিয়ামের উপর ২ থেকে ৪ ঘণ্টা সক্রিয় থাকে। তবে ড্রপলেট ছাড়া এই ভাইরাস বাঁচতে পারে না। তাই শুধু অ্যালুমিনিয়াম কেন, ড্রপলেট ছাড়া করোনাভাইরাস কোনও বস্তুতেই বাঁচতে পারে না।
- কপারঃ কপারে এই ভাইরাস ৪ ঘন্টা সক্রিয় থাকে।
এ বিষয়ে আরও জানতে গবেষকরা এসএআরএস-সিওভ এবং এমএআরএস-সিওভ নিয়ে নানা ধরণের গবেষণা করছেন।
তথ্যসূত্রঃ বিবিসি, নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন, আনন্দবাজার ও অল্ট নিউজ
