গল্প কুটির ওয়েব ডেস্ক|

আপনার কি ঘুম খুব পাতলা? রাতে ঘুম হয় না ঠিক মতো? বারবার ভেঙে যায় ঘুম? যদি তাই হয় তাহলে এখনই সতর্ক হয়ে উঠুন। যদিও গবেষণায় জানা গিয়েছে এই ধরণের সমস্যার শিকার হয়ে থাকেন বেশীরভাগ মহিলারাই। কারণ কাজকর্মের চাপ থাকার পাশাপাশি বাড়ির নানা চাপও তাদের উপরেই থাকে। আর যদি ছোট সন্তান থাকে তাহলে সেই মানসিক চাপ আরও বেশী হয়ে থাকে।  

সম্প্রতি নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষা থেকে জানা গিয়েছে, রাতে ঘুম না হওয়ার সমস্যায় যারা ভুগছেন তাদের মাঝের মধ্যেই মিষ্টি খেতে ইচ্ছে করে। আথবা রাতে বেশীভাগ সময়ই চর্বি জাতীয় খাবার খাওয়া হয়, ফলে হৃদরোগ, টাইপ টু ডায়াবেটিস এবং ওজনবৃদ্ধির মতো সমস্যা দেখা দেয়।  

গবেষণায় আরও উঠে আসে এই সমস্যায় বেশী ভোগেন বিবাহিত মহিলারা। কারণ হিসাবে জানা গিয়েছে সংসারের যাবতীয় দায়িত্ব, সন্তানের দেখাশোনা, তার উপর মেনোপজের সময়ে ‌হরমোনের নানা পরিবর্তনই এর জন্য দায়ী।


অ্যামেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের একটি সমীক্ষা থেকে জানা গিয়েছে, প্রায় ২০-৮০ বছর বয়সী মহিলাদের মধ্যে যাদের প্রতিদিন রাতে ঘুম আসতে প্রায় ১ ঘণ্টারও বেশী সময় লাগে, তাদের অন্যান্য মহিলাদের তুলনায় রোজ প্রায় ৪২৬ ক্যালোরি বেশি খাবার খাওয়ার প্রবণতা দেখা যায়। কিন্তু যারা শোওয়ার পর ১০-১৫ মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়েন, তাদের ক্ষেত্রে এই সমস্যা হয় না।
আরও জানা গিয়েছে, অনিদ্রা রোগ বা ইনসমনিয়ায় আক্রান্ত মহিলারা তাদের বয়সি অন্যান্য মহিলাদের তুলনায় প্রায় ২০৫ ক্যালোরি বেশি খাবার খায়। এই ফলে অতি দ্রুতগতিতেই তাদের ওজন বাড়তে থাকে।

তাই রাতে যদি ঘুম না হয়, বিষয়টিকে অবহেলা না করে ঠিক সময়ে ঘুমানোর চেষ্টা করুন। এর পরেও যদি সমস্যা হয় তাহলে অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলুন। কারণ এর থেকে হতে পারে নানা রকম রোগ।