গল্প কুটির ওয়েব ডেস্ক|

সারা বিশ্বে করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। চারিদিকেই মানুষের হাহাকার। এমন পরিস্থিতিতে করোনাও করোনাভাইরাসের তাণ্ডবে নাজেহাল! শুনে কিছুটা অবাক হওয়াই স্বাভাবিক। এখানে প্রথম করোনাটি হল অস্ট্রিয়ার একটি ছোট্ট গ্রাম। যার নাম ‘সেন্ট করোনা’। বর্তমানে ওই গ্রামের বাসিন্দারাও ‘কোভিড-১৯’-এর জেরে গৃহবন্দি হয়েছেন।  

সেন্ট করোনার ভৌগলিক অবস্থান অস্ট্রিয়ার আল্পস পর্বতের পাদদেশে। প্রায় ৪০০টি পরিবার বসবাস করে সেখানে। করোনাভাইরাসের সংক্রমণ হওয়ার পর থেকেই গ্রামের নাম নিয়ে মুশকিলে পড়েছেন গ্রামবাসীরা। সেন্ট করোনার বর্তমান মেয়র মাইকেল গুরুবের গ্রামের নাম বদলে দেওয়ার কথা ভাবছেন।

অস্ট্রিয়ার এই গ্রামে সারা বছরই দেশ-বিদেশ থেকে পর্যটকদের আসা-যাওয়া লেগেই থাকে। তাই গ্রামবাসীর প্রধান জীবিকাও পর্যটনকে ঘিরে। পর্যটনকেন্দ্রীক এই গ্রামের ম্যাসকটের নামও করোনা। শুরুর দিকে করোনাভাইরাস এবং ওই গ্রামের নাম এক হওয়ায় গ্রামবাসীরা হাসিঠাট্টা করতেন। কিন্তু পরবর্তিকালে করোনা প্রাণঘাতী হয়ে মহামারীর আকার আকার ধারণ করলে তারা আতঙ্কিত হন।  

এএফপির তথ্যানুযায়ী সেন্ট করোনার মেয়র গ্রামের ম্যাসকটের নাম করোনা বদলে অন্য কিছু রাখার কথা ভাবছেন।

করোনার সংক্রমণে অস্ট্রিয়ায় এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭,৩৯৩ জন। এই মারণ ভাইরাসের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন ৫৮ জন।

ছবিঃ ওয়েবসাইড রেন্টালস