গল্পকুটির ওয়েব ডেস্ক|

করোনার তাণ্ডবে সারা বিশ্বজুড়েই শোকের ছায়া। এর মধ্যেই আবার শুরু হয়েছে ভূতের উপদ্রপ। তাদের ভয়ে মানুষ বাড়ি থেকে বেরনো বন্ধ করে দিয়েছে। তবে এ ভূত সেই ভূত নয়! এই ভূতেদের এনেছে স্বয়ং প্রশাসন।

করোনাভাইরাসের দ্রুত সংক্রমণের গতি রোধ করতে মানুষকে বাড়ির ভিতরেই থাকতে বলা হয়েছে। এই ভাইরাস প্রাণঘাতী জানার পরেও কিছু মানুষ সেই নিয়ম উপেক্ষা করে রাস্তা-ঘাটে ঘুরে বেড়াচ্ছে। আর সেই থেকে বাড়ছে সংক্রমণের হার। তাই মানুষকে ঘরের ভিতর বন্দি রাখতে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের স্থানীয় প্রশাসন ভূতের সাহায্য নিয়েছেন।   

জাভা দ্বীপের ওই গ্রামের কিছু যুবকের সাহায্য নিয়ে এই কাজ করছে প্রসাশন। আসলে মানুষ নিজেই নিজের ভালো বুঝছে না। সেই জন্য দেশের মানুষের প্রাণ বাঁচাতেই প্রশাসনের এই আশ্চর্যজনক পদক্ষেপ।   

সংবাদ সংস্থা রয়টার্সের একটি টুইট থেকে এই খবরটি সামনে আসে। ওই এলাকার প্রশাসন এ বিষয়ে বলেছেন, সেখানকার মানুষ করোনাভাইরাস সংক্রমণ নিয়ে এখনো পর্যন্ত সচেতন নয়। ওই সকল মানুষজনের সুরক্ষার কথা ভেবেই প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে তাঁরা ওই গ্রামের গ্রামরক্ষী বাহিনীদের সঙ্গে পরামর্শ করে, তাদের কিছু জনকেই ভূত সেজে ভয় দেখানোর দায়িত্ব দিয়েছেন। ওই সদস্যরা নিজেদের শরীর সাদা কাপড়ে ঢেকে, সারা মুখে পাউডার মেখে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। আর সবথেকে বড় বিষয় হল এই পদ্ধতিটি কাজও করছে। করোনার ভয়ে না হলেও ভূতের ভয়ে ওই এলাকার মানুষ ঘরবন্দি থাকছেন।

ছবিঃ পিক্সাবে