গল্প কুটির ওয়েব ডেস্ক|

রান্নায় মশলা হিসেবে ব্যবহৃত তেজপাতার রয়েছে অনেক রকম গুণ। যেমন রান্নায় সুগন্ধ ও স্বাদ বাড়াতে এটি ব্যবহার করা হয়, ঠিক তেমনই রূপচর্চার ক্ষেত্রেও তেজপাতা ভালো ফল দেয়। তবে জানেন কি সুস্থ থাকার ক্ষেত্রেও তেজপাতা কতটা প্রয়োজনীয়? না জানলে বলে রাখি তেজপাতার রয়েছে নানা ঔষধি গুণ।

চুল এবং ত্বকের যত্ন তো বটেই, এ ছাড়াও ডায়াবিটিস নিয়ন্ত্রণে, হার্টের আসুখ কমাতে ও হজমের নানা রকম সমস্যা দূর করতে তেজপাতা অতুলনীয়।

জেনে নিন কী কী বিশেষ গুণের জন্য নিয়মিত ভাবে তেজপাতা খাবেন

  • চুলের নানা ধরণের সমস্যা চিরতরে দূর করার ক্ষেত্রে তেজপাতা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন নারকেল তেলের সঙ্গে কাঁচা বা শুকনো তেজপাতা বেটে মাথায় আধ ঘণ্টা লাগিয়ে রেখে শ্যাম্পু ও কন্ডিশনারের সাহায্যে ভালো করে ধুয়ে ফেলুন। খুশকির সমস্যা থেকে শুরু করে চুল উঠে যাওয়ার সমস্যাকে দূর করতে এটি অত্যন্ত কার্যকর।
  • কর্কট রোগ প্রতিষেধক হিসাবেও তেজপাতার জুরি নেই।
  • দুশ্চিন্তা এবং ক্লান্তি দূর করতেও তাজপাতা অপরিহার্য।

তথ্যসূত্রঃ নিউট্রেশন রিসার্চ জার্নাল, বিএমসি কমপ্লিমেন্টারি অ্যান্ড অলটারনেটিভ মেডিসিন, বায়োলজিক্যাল ট্রেস এলিমেন্ট রিসার্চ