গল্প কুটির ওয়েব ডেস্ক|

কথায় আছে “ভেতো বাঙালির, ভাত ছাড়া চলে না!” তাই একবেলা হলেও ভাত খাওয়া চাই। আর ভাত রান্না করা মানেই ভাতের মাড় ঝরাতে হয়। কেউ কেউ সেই মাড় কাপড় কাচার জন্য ব্যবহার করলেও, আমরা বেশীরভাগ সময়ই ভাতের মাড় ফেলে দিয়ে থাকি। কিন্তু জানেন কি, ভাতের মাড়ের মধ্যে রয়েছে অসাধারণ সব গুণ, যা জানলে আপনিও ব্যবহার করবেন নিঃসন্দেহে।

একটি হেলথ কেয়ার ওয়েবসাইটের তথ্য থেকে জানা যায়, আমাদের দৈনিক রূপচর্চার ক্ষেত্রে ভাতের মাড় দারুণ উপকারী। তাহলে আর দেরি কিসের? এখনই জেনে নিন রূপচর্চার জন্য ভাতের মাড় ব্যবহার করলে কী কী ফল পাবেন –

  • ত্বক যদি শুষ্ক হয় তাহলে ভাতের মাড় মুখে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি মশ্চেরাইজারের কাজ করবে। এটি ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।
  • ভাতের মাড় দিয়ে মুখ ধুলে ত্বক পরিষ্কার থাকে।
  • অনেক সময় ত্বকে কালচে ভাব দেখা যায়। এই কালচে ভাব দূর করতে ভাতের মাড়ের জুরি নেই।
  • এটি নিয়মিত ব্যবহার করলে ত্বকের ঔজ্জ্বল্য বাড়ার পাশাপাশি ত্বক নরম থাকে।
  • ভাতের মাড়ের সাহায্যে মুখের বলিরেখা ও ডার্ক সার্কেল সহজেই দূর করা যায়। এছাড়া ব্রণ ও অ্যাকনের সমস্যা এড়ানোও সম্ভব।
  • শুধু ত্বকের যত্নেই নয়, শ্যাম্পুর পর চুলের কন্ডিশনার হিসেবে ভাতের মাড় ব্যবহার করলেও ভাল ফল পাওয়া যাবে।

আমাদের ব্যস্ত জীবনে সময়ের বহু সমস্যা থাকায় বিউটি পার্লারে গিয়ে নিজের ত্বকের যত্ন নেওয়া সম্ভব হয় না। আবার সময় থাকলেও আনেক ক্ষেত্রে আর্থিক সমস্য থেকেই যায়। তাই সব দিক সামলে বাড়িতে বসে, অতিরিক্ত খরচ না করেই নিয়মিত ভাতের মাড় ব্যবহার করলেই উপকার পাবেন।