গল্প কুটির ওয়েব ডেস্ক|

করোনার জেরে সারা বিশ্বজুড়ে শোকের ছায়া। এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন লক্ষাধিক মানুষ। ভারতে এখনও পর্যন্ত করোনা সংক্রমণে মৃত ৪ জন। এদেশে করোনায় আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি মহারাষ্ট্রে। তারপরেই রয়েছে কেরল এবং কর্ণাটক। করোনা থেকে নিস্তার পেতে গোটা বিশ্বজুড়েই চলছে প্রচুর গবেষণা। এর নির্দিষ্ট কোনও প্রতিষেধক এখনও আবিষ্কার না হলেও বিভিন্ন উপায়ে চলছে চিকিৎসা। এবার সেই চিকিৎসায় আশার আলো দেখল ভারত। ভারতে করোনা আক্রান্তদের মধ্যে ১৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।

ভারতে এই মুহূর্তে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬৬ জন। দ্য ইকোনমিক টাইমস-এ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ভারতে করোনা আক্রান্তদের মধ্যে উত্তরপ্রদেশ থেকে ৫ জন, দিল্লি থেকে ২ জন, তেলেঙ্গানা থেকে ১ জন এবং রাজস্থান থেকে ৩ জন সুস্থ হয়ে উঠেছে। ওই প্রতিবেদনে উল্লেখ রয়েছে মন্ত্রকের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মোট ১৫ জন রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।  

পাঞ্জাব, কর্নাটক, মহারাষ্ট্র এবং দিল্লি মিলিয়ে মোট ৪ জনের মৃত্যু হয়েছে এই রোগে। করোনার জেরে বন্ধ রাখা হয়েছে রেস্তোরাঁ, শপিং মল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মন্দির , মসজিদ, সিনেমা হল এবং পার্ক। যাতে ভিড়ভাট্টা থেকে কোনও ভাবে ছড়াতে না পারে এই রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) থেকেও করোনা সংক্রমণ রুখতে নানা নির্দেশিকা মেনে চলার কথা বলা হয়েছে। আর সাধারণ মানুষ সকলেই সেগুলি মেনে চলছেন।

সকলেই যদি এইভাবে সকল নির্দেশিকা মেনে সতর্ক হওয়া যায়, তহলে কোনোভাবেই ছড়াতে পারবে না এই মারণ ভাইরাস। তাই কোনও রকম গুজবে কান না দিয়ে সরকারি তরফে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনে চলুন। সকলেই সুস্থ থাকবেন।

ছবি সৌজন্যেঃ পিক্সাবে