গল্প কুটির ওয়েব ডেস্ক।
২০১৯ জুড়ে মুক্তি পেয়েছে অসংখ্য বলিউড ছবি, যার কিছু নাম লিখিয়ে ১০০ কোটি ক্লাবের দৌড়ে, আবার কিছু কিছু ছবি বাজিমাত করেছে তার অসাধারণ চিত্রনাট্য আর শিল্পীদের অভিনয় দক্ষতার জেরে। ঠিক একইভাবে ২০২০ সালেও মুক্তি পেতে চলেছে এমন কিছু বলিউড ছবি, যার মধ্যে এই ছবিগুলি আপনাকে দেখতেই হবে। দেখে নিন কোন কোন ছবি রয়েছে তালিকায়…
১) ছপক
মুক্তি পাবে- ১০ জানুয়ারি, ২০২০
বলিউড ডিভা দীপিকা পাডুকোন বড়পর্দায় ফিরছেন এক সম্পূর্ণ অন্। ইমেজ নিয়ে। অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী অগ্রবালের জীবনযুদ্ধের কাহিনি পর্দায় ফুটিয়ে তুলবেন দীপিকা। ছবিতো দীপিকার বিপরীতে অভিনয় করেছেন বহুমুখী প্রতিভাধর অভিনেতা ভিক্রান্ত মেসি।
২) তানহাজি: অ্যান আনসাং ওয়ারিয়র
মুক্তি পাবে- ১০ জানুয়ারি, ২০২০
ছপকের সঙ্গে একইদিনে মুক্তি পেতে চলেছে অজয় দেবগণ, কাজল এবং সইফ আলি খান অভিনীত ছবি তানহাজি: অ্যান আনসাং ওয়ারিয়র। ছত্রপতি শিবাজী মহারাজের সেনাবাহিনীতে থাকা এক যোদ্ধার জীবনকাহিনি ফুটে উঠবে এই ছবিতে। বহুদিন পরে পিরিয়ড ছবির হাত ধরে বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে কাজল ও অজয় দেবগণকে।
৩) পাঙ্গা
মুক্তি পাবে- ২৪ জানুয়ারি, ২০২০
জয়ললিতার পর এবার কাবাডি খেলোয়াড় জয়া নিগমের চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা রানাওত। জয়া নিগমের জীবনকাহিনী ফুটে উঠবে বড় পর্দায়।
৪) আজ কাল
মুক্তি পাবে-১৪ ফেব্রুয়ারি, ২০২০
বি-টাউনে অন্যতম চর্চিত কাপল্ সারা আলি খান এবং কার্তিক আরিয়ান এবার জুটি বাঁধতে চলেছেন অনস্ক্রিন। ইমতিয়াজ আলির হিট ছবি ‘লাভ আজ কাল’-এর সিক্যুয়োল ‘আজ কাল’-এ তাঁদের একসঙ্গে দেখা যাবে। প্রসঙ্গত, ‘লাভ আজ কাল’ ছবিতে মুখ্য ভুমিকায় ছিলেন সারার বাবা সইফ আলি খান। আর এবার সেই ছবির সিক্যুয়েলে সারা কেমন অভিনয় করেন এখন সেটাই দেখার।
৫) দ্য ট্রু স্টোরি অব গুঞ্জন সাক্সেনা- দ্য কার্গিল গার্ল
মুক্তি পাবে- ১৩ মার্চ ২০২০
কার্গিলের যুদ্ধে যাওয়া ভারতের প্রথম মহিলা বায়ুসেনা অফিসার গুঞ্জন সাক্সেনার বায়োপিক এই ছবি। যেখানে গুঞ্জন সাক্সেনার ভুমিকায় অভিনয় করেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর।
৬) সূর্যবংশী
মুক্তি পাবে- ২৭ মার্চ, ২০২০
রোহিত শেট্টি মানেই নির্ভেজাল বলিউডি মশলাদার ছবি। সিংহম, সিংহম রিটার্নস, সিম্বা-র পর তাj পুলিশ সিরিজের চতুর্থ ছবি হতে চলেছে সূর্যবংশী। এই ছবিতে মুখ্য ভুমিকায় অভিনয় করছেন অক্ষয় কুমার।
৭) ‘৮৩
মুক্তি পাবে – ১০ এপ্রিল, ২০২০
১৯৮৩ সালে ভারতের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের গল্প পর্দায় ফুটে উঠবে রণবীর সিং অভিনীত ‘৮৩ ছবিতে। ছবিতে কপিল শর্মার ভুমিকায় থাকছেন রণবীর। পদ্মাবত-এর অভাবনীয় সাফল্যের পর এবার স্ত্রী দীপিকার সঙ্গে বিগ স্ক্রিন শেয়ার করতে চলেছেন রণবীর।
৮) গুলাবো সিতাবো
মুক্তি পাবে- ১৭ এপ্রিল
সুজিত সরকারের আগামী ছবি গুলাবো সিতাবোর কয়েকটি দৃশ্য নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে সাড়া পড়ে গিয়েছে। এই কমেডি ড্রামা ছবিতে অভিনয় করতে চলেছেন অমিতাভ বচ্চন এবং আয়ুস্মান খুরানা।
৯) সড়ক ২
মুক্তি পাবে- ১০ জুলাই, ২০২০
১৯৯১ সালের ছবি সড়কের সিক্যুয়েল আনতে চলেছেন মহেশ ভাট। ছবিতে অভিনয় করবেন সঞ্জয় দত্ত, আলিয়া ভাট এবং আদিত্য রায় কাপুর।
১০) ব্রহ্মাস্ত্র
সম্ভাব্য মুক্তি- মে, ২০২০
অয়ন মুখোপাধ্যায় পরিচালিত, রণবীর কাপুর, আলিয়া ভাট অভিনীত বহু প্রতিক্ষিত ছবি ব্রহ্মাস্ত্র। ছবিতে বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অমিতাভ বচ্চনও। শোনা যায়, একটি মাইথোলজিক্যাল ট্রিলজি নিয়ে গড়ে উঠেছে এই ছবির গল্প।
১১) লাল সিং চাড্ডা
মুক্তি পাবে- ২৫ ডিসেম্বর, ২০২০
১৯৯৪ সালে টম হাঙ্কের বিখ্যাত হলিউড ছবি ফরেস্ট গাম্প-এর ওপর আধারিত লাল সিং চাড্ডা ছবিটি। ছবিতে মুখ্য ভুমিকায় অভিনয় করবেন আমির খান এবং করিনা কাপুর।
এছাড়াও মুক্তি পাবে রণবীর সিং-এর জায়েশভাই জোরিদার এবং রণবীর সিং, করিনা কাপুর খান, আলিয়া ভাট, ভিকি কৌশল, ভুমি পেডনেকার, জাহ্নবী কাপুর এবং অনিল কাপুর অভিনীত মাল্টি স্টারার ছবি ‘তখত’-যার মুক্তির দিন এখনও স্থির হয়নি।
