গল্প কুটিরের প্রথম মুদ্রিত সংখ্যা গল্প কুটির শারদীয় ১৪২৭। বিনায়ক বন্দ্যোপাধ্যায়, দেবাশিস বন্দ্যোপাধ্যায়,নীলাঞ্জনসহ বিভিন্ন তরুণ গল্পকারের ছোটগল্প নিয়ে একুশটি ছোটগল্প রয়েছে এই সংখ্যায়। সুবোধ সরকার,বিভাস রায়চৌধুরী,স্মরনজিৎ চক্রবর্তী, অনুপম রায়সহ অন্যান্য কবির লেখা একুশটি কবিতা রয়েছে এই সংখ্যাটিতে। এই শারদীয়তে রয়েছে আটটি প্রবন্ধ।ক্রিকেটার ঝুলন গোস্বামীর সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এই পত্রিকায়। অণুগল্প বিভাগটিতে প্রচেত গুপ্ত, ময়ূখ রঞ্জন ঘোষ, সৌরভ মুখোপাধ্যায়ের অণুগল্পসহ বিয়াল্লিশটি অণুগল্প আছে এই সংখ্যায়। পুজোর খাওয়াদাওয়া নিয়ে রয়েছে একটি লেখা,’পুজোর পেটপুজো’। এছাড়াও আছে রঙিন ফোটোগ্রাফির একটি বিভাগ।
গল্প কুটির শারদীয় ১৪২৭
October 2, 2020
