গল্প কুটির ওয়েব ডেস্ক|
চারিদিকেই করোনার দ্রুত হারে ছড়াচ্ছে। এই পরিস্থিতে বহু মানুষই কভিড-১৯ আক্রান্ত হয়ে পড়ছে। এক্ষেত্রে বাড়ির কোনো সদস্য আক্রান্ত হলে অনেকেই বুঝতে পারছেন না কোথায়, কীভাবে যোগাযোগ করতে হবে। বাড়ির অসুস্থ সদস্যটিকে কোন হাসপাতালে নিয়ে যাবে। কোথায় গেলে তারা সাহায্য পাবেন। এই ধরণের নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেকেই। তবে এবার আর চিন্তা নেই, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার থেকে একটি করোনা হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। ওই নম্বরে ফোন করলেই সরকারী তরফে উপযুক্ত সাহায্য পাঠানো হবে।
কয়েক মাস ধরেই করোনা রোগীদেরকে নিয়ে নানা কথা উঠছিল। আঙুল উঠছিল রাজ্য সরকারের বিরুদ্ধে। যেমন, রোগীর বা তাদের বাড়ির লোকেদের অনেকেরই দাবী, রোগীকে না দেখেই হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে ফলে রোগীর মৃত্যু ঘটেছে। আবার করোনা উপসর্গ থাকা সত্বেও রোগীকে হাসপাতালে ভর্তি নেওয়া হয়নি বেডের অভাবে, অ্যাম্বুলেন্সের অভাব। ইত্যাদি নানা সমস্যার কথা বিবেচনা করেই সরকারী তরফে একটি বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্ডিয়া টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, নবান্ন থেকে জানানো হয়েছে কোরোনা পজিটিভ যে কোনো রোগীর সাহায্যের জন্য (১৮০০-৩১৩-৪৪৪-২২২) এই নম্বরে ফোন করলে, উপযুক্ত সরকারী সহযোগিতা পাওয়া যাবে।
বাড়ির কোভিড আক্রান্ত সদস্যকে কোন হাসপাতালে ভর্তি করবেন, কী করনীয়, কীভাবে অ্যাম্বুলেন্স পরিষেবা পাবেন ইত্যাদি দুশ্চিন্তা দূর হবে একটা ফোন কলে। রাজ্য সরকারের ওই টোল-ফ্রি নম্বর ২৪x৭ ঘণ্টা চালু থাকবে। আরও জানা গিয়েছে, এই টোল-ফ্রি নম্বরটি আগামী কয়েক সপ্তাহ পর্যন্তই চালু থাকবে।
তবে এই টল-ফ্রি নম্বরে ফোন করলে সরকারী সাহায্য পাবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এক্ষেত্রে নিজের পছন্দ মতো হাসপাতাল বেছে নেওয়া যাবে না। রোগীর অবস্থা অনুযায়ী সরকারী তরফে, উপযুক্ত নিকটবর্তী হাসপাতালেই রোগীর ভর্তির ব্যাবস্থা করা হবে।
এক্ষেত্রে যে সকল ব্যক্তি হোম আইসোলেশনে থাকছেন বা থাকবেন, তাদের প্রয়োজনীয় চিকিত্সা সম্পর্কিত নানা তথ্য এবং অ্যাম্বুলেন্সের দরকার পড়লেও রাজ্য সরকারের ওই টোল-ফি নম্বরটিতে ফোন করা যাবে।
তথ্যসূত্রঃ ইন্ডিয়া টাইমস
ছবিঃ দ্য প্রিন্ট
