গল্প কুটির ওয়েব ডেস্ক|
করোনার সংক্রমণ রুখতে ভারত সহ বিভিন্ন রাষ্ট্রে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক। কারণ সামাজিক দূরত্ব এবং মাস্ক উভয়ই করোনার সংক্রমণ এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কেন্দ্র সরকার নিয়ম করে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে। তবে একদল মানুষ মাস্ক ব্যবহার করলেও, অনেকেই ঝুঁকিপূর্ণভাবে মাস্ক ছাড়াই রাস্তায় বেরচ্ছেন। স্বাভাবিকভাবেই সেই থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। যার জেরে আমাদের দেশ আজ করোনা আক্রান্তের তালিকায় বিশ্বের চতুর্থ স্থানে পৌঁছেছে।
এই মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে চলছে বহু গবেষণা। এমনই একটি গবেষণায় উঠে আসলো অবক করা তথ্য। সম্প্রতি হিন্দুস্থান টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, নিয়মিত মাস্ক ব্যবহার করলে করোনার সংক্রমণ কমতে পারে ৪০% পর্যন্ত। এমনটাই দাবি জার্মানির একদল গবেষকদের। তাঁরা আরও জানিয়েছেন, মাস্ক বাধ্যতামূলক করতেই, সংক্রমণ রোধে দারুণ সাফল্য পাওয়া গিয়েছে।
জার্মানির ‘আইজেডএ ইনস্টিটিউট অব লেবার ইকোনোমিকস ইন বন’ (IZA Institute of Labor Economics in Bonn)-এর গবেষকরা জানিয়েছেন, জার্মানির জেনায় মাস্ক পরা বাধ্যতামূলক করার মাত্র ১০ দিনের মধ্যেই ফল পাওয়া গিয়েছে। সেখানে কোভিভ-১৯ আক্রান্তের হার ২.৩% থেকে ১৩% পর্যন্ত কমে এসেছে।
এর পরেই তাঁরা জার্মানির বেশ কয়েকটি জায়গায় সমীক্ষা চালায়। সমীক্ষার ফল স্বরূপ গবেষকরা জানিয়েছেন, নিয়মত মাস্কের ব্যবহার সর্বত্র বাধ্যতামূলক করা গেলে দৈনন্দিন করোনা সংক্রমণের হার প্রায় ৪০% পর্যন্ত কমানো যেতে পারে।
তাই আমরাও যদি নিয়মিত মাস্ক পরতে পারি, তাহলে এদেশেও সেই একই চিত্র দেখা দিতে পারে। আমরা প্রত্যেকেই যদি এই সামান্য নির্দেশটি মেনে চলতে পারি, তাহলে নিজের সুরক্ষার পাশাপাশি অপরের সুরক্ষার পথও উন্মোচিত করা যেতে পারে। আর এভাবে দৈনন্দিন হারে সংক্রমণ কমলে, খুব তাড়াতাড়ি সেরে উঠবে আমাদের দেশ।
তথ্যসুত্রঃ হিন্দুস্থান টাইমস
