গল্প কুটির ওয়েব ডেস্ক|
বাড়িতে বাসি রুটি কি প্রায়ই ফেলে দেওয়া হয়? তবে বাসি রুটি যে আপনার স্বাস্থ্যের জন্য কতটা উপকারি, তা আপনার ধারনার বাহিরে। রুটি এমনই একটি খাবার যা সারা ভারতের প্রায় সব মানুষই কম বেশি খেয়ে থাকেন। তবে আপনি নিশ্চয়ই ভাবছেন, যে কোনও বাসি খাবার খেলেই নানা রকম পেটের সমস্যা বা হজমের নানা সমস্যা দেখা দেয়। তাহলে বাসি রুটি খাবেন কেন! এ বিষয়ে একটি স্বনামধন্য সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুষ্টি বিশেষজ্ঞ, ডঃ প্রিয়াঙ্কা রোহাটগির বলেন, নিয়মিত বাসি রুটি খেলে নানা শারীরিক রোগ বা সমস্যা দূর হবে। কারণ রুটি তৈরি হয় গমে থেকে। আর অন্যান্য রুটির তুলনায় গমের তৈরি বাসি রুটির পুষ্টিগুণ সব থেকে বেশি থাকে। এতে গমের সমস্ত ভালো গুণগুলি রয়েছে। যেমন বাসি রুটিতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, কম সোডিয়াম এবং কম গ্লাইসেমিক। তবে বাসি রুটি সবজির সঙ্গে খেলে চলবে না। তা খেতে হবে ঠাণ্ডা দুধ দিয়ে।
বাসি রুটি খেলে কোন সমস্যা দূর হবে?
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণঃ
রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাসি রুটির দারুণ ভুমিকা। এটি ঠান্ডা দুধের সঙ্গে নিয়মিত খেতে পারলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায়। তবে খাওয়ার আগে আবশ্যই সেই রুটি আধ ঘণ্টা দুধে ভিজিয়ে রাখতে হবে।
পেটের সমস্যা দূর করেঃ
বাসি রুটি পেটের সমস্যার জন্যেও উপকারি। যারা প্রায়শই বদহজম বা পেটে ব্যথায় ভোগেন তারা রাতে ঘুমানোর আগে বাসি রুটি দুধে ভিজিয়ে খেলে উপকার পাবেন। সঙ্গে দূর হবে কোষ্ঠকাঠিন্য এবং অ্যাসিডিটিজনিত সমস্যাও।
ডায়াবেটিস নিয়ন্ত্রণঃ
সকালে বাসি রুটি নিয়মিত খেলে সারাদিন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত থাকবে। তাই ডায়াবেটিসের রোগীরা রোজ নিয়ম মাফিকভাবে বাসি রুটি খেতে পারেন। এছাড়া শরীরের তাপ মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও বাসি রুটির জুরি নেই ।
