গল্প কুটির ওয়েব ডেস্ক।
সামনেই ভ্যালেন্টাইন্স ডে। সঙ্গীকে নিয়ে নিশ্চয় ডিনারে যাওয়ার পরিকল্পনা রয়েছে? গল্প কুটির আজ আপনাকে দেবে খাস এক রেস্তোরাঁর খোঁজ, যার নাম রয়্যাল বিরিয়ানি মাল্টিক্যুইজিন রেস্টুরেন্ট, যেখানে গেলে একিসঙ্গে হবে আপনার রসনা তৃপ্তির পাশাপাশি হবে একটু স্বাদবদলও।
স্থান- চন্দননগর। চন্দননগর স্টেশন থেকে মিনিট সাতেকের হাঁটাপথ পেরোলেই আপনি পৌঁছে যাবেন রয়্যাল বিরিয়ানি মাল্টিক্যুইজিন রেস্টুরেন্ট-এ। রেস্তোরাঁটির বিশেষত্ব হল এই রেস্তোরাঁয় মোগলাই, চাইনিজ, তন্দুরি, ভারতীয় এবং কন্টিনেন্টাল এই পাঁচ ধরণের স্বাদই একসঙ্গে চেখে দেখার সুযোগ রয়েছে। তবে মোগলাই পদের মধ্যে বিরিয়ানির বিপুল সম্ভার কিন্তু চোখে পড়ার মতো।
আদতে কিন্তু দোকানটি প্রায় দু’দশকের পুরনো। তবে ২০১৯ সালে দোকানটিকে একেবারে নয়া অবতারে সাজিয়ে তোলা হয়েছে। এর আভ্যন্তরীণ সাজ-গোজ কলকাতার খুব কম রেস্তোরাঁতেই দেখা যায়। তাই বিশেষ দিনে আপনার সঙ্গীর সঙ্গে গন্তব্য হতে পারে এই রোস্তোরাঁয়। তবে শুধুমাত্র সঙ্গীই কেন, পরিবার-পরিজন নিয়েও যেতে পারেন। শুধু তাই নয়, বন্ধু-বান্ধবদের সঙ্গে ছোট-খাটো পার্টি অর্গানাইজ করার হোক বা কোনও অফিশিয়াল কনফারেন্স বা অফিস পার্টির জন্য একেবারে আইডিয়াল প্লেস এই রেস্তোরাঁ।
রয়্যাল বিরিয়ানি মাল্টিক্যুইজিন রেস্টুরেন্ট-এ চেখে দেখার মতো কিছু মাস্ট-ট্রাই পদেরব হদিশ দিলাম আমরা-
১) মুর্গ বার্বিকিউ কাবাব- অসাধারণ এই পদটি আসলে স্পাইসি চিকেন উইংস যা রোস্ট করা হয়ে থাকে এবং তা পরিবেশন করা হয় বার্বিকিউ সসের সাহায্যে। গেলে অবশ্যি চেখে দেখুন এই পদ।
২) মটন গলৌটি কাবাব- কলকাতা শহরের অনেক রেস্তোরাঁতেই গলৌটি কাবাব পাওয়া যায় বটে। তবে খাস চন্দনগরে এর থেকে ভাল গলৌটি কাবাব আপনি পাবেন না একথা নিশ্চিত করে বলাই যায়।
৩) প্রণ বিরিয়ানি- দোকানের নামেই যখন বিরিয়ানি তখন বিরিয়ানির পদে কোনও স্পেশালিটি থাকবে না, একথা ভাবাই যায় না। ইলিশ বিরিয়ানি তো ট্রাই করেছেন বহুবার। কিন্তু চিংড়ি মাছের বিরিয়ানি কি চেখে দেখা হয়েছে কখনও? নিশ্চয় না! প্রণ বিরিয়ানির স্বাদ পেতে আপনার একমাত্র গন্তব্য হোক রয়্যাল বিরিয়ানি মাল্টিক্যুইজিন রেস্টুরেন্ট।
৪) সিজলিং ব্রাউনি ডেজার্ট- খাওয়ার শেষপাতে মিষ্টি মুখের ক্ষেত্রেও থাকবে চমক। তাই শেষ পাতে অবশ্যই ট্রাই করুন ব্রাউনি ডেজার্ট।
আরও একটি বিষয় যেটা বিশেষভাবে উল্লেখযোগ্য, আজকাল তো বিভিন্ন ফেস্টিভ্যালের কথা শুনতে পাওয়া যায়। কিন্তু সিজলার ফেস্টিভ্যাল সেই অর্থে খুব একটা শোনা যায় না। কিন্তু শনিবার থেকে রয়্যাল বিরিয়ানি মাল্টিক্যুইজিন রেস্টুরেন্টে শুরু হয়েছে সিজলার ফেস্টিভ্যাল। চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। সুস্বাদু সব সিজলারের স্বাদ নিতে আজই যান রয়্যাল বিরিয়ানি মাল্টিক্যুইজিন রেস্টুরেন্টে।

কমেন্টস
Thakar bebosta ache ki ?