গল্প কুটির ওয়েব ডেস্ক|

ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের মতো হোয়াটসঅ্যাপেও ডার্ক মোড ফিচার নিয়ে এল ফেসবুক। এটি অ্যাক্টিভেট করা মাত্রই আপনার পরিচিত হোয়াটসঅ্যাপের রূপ পুরোপুরিভাবে বদলে যাবে। আমরা সাধারণত সাদা ও হালকা সবুজ রঙের হোয়াটসঅ্যাপ ব্যাকগ্রাউন্ড দেখতেই অভ্যাস্ত ছিলাম, এবার সেখানে যুক্ত হল গাঢ় কালো রঙের ব্যাকগ্রাউন্ড।

তবে এই ডার্ক মোড সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রাহকদের ব্যবহারের জন্য প্রযোজ্য নয়। এই ফিচারের সুবিধা পাবেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনের গ্রাহকেরা। আপনিও চাইলে নিজের অ্যান্ড্রয়েড ফোনে ডার্ক মোড চালু করতে পারবেন। এর জন্য প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন ২.২০.১৩ ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা হয়ে গেলে তা অ্যাক্টিভেট করতে হবে।

অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে ডার্ক মোড চালু করবেন জেনে নিন –

  • ফোনে প্রথমে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন ২.২০.১৩ ডাউনলোড করুন।
  • তারপর বিটা ভার্সনটি নিজের ফোনে অ্যাক্টিভেট করুন।
  • এরপর হোয়াটসঅ্যাপ খুলে সেটিংস অপশনে ক্লিক করতে হবে।
  • এবার সেটিংসের বিভিন্ন অপশনগুলির মধ্যে চ্যাটে ক্লিক করুন।
  • সেখানে ‘থিম’ নামে একটি অপশন দেখতে পাবেন।
  • থিমে ক্লিক করলেই ডার্ক মোড অপশন দেখতে পাবেন। তাতে ক্লিক করলেই আপনার ফোনে চালু হয়ে যাবে মোডটি।

মেসেঞ্জার, ইনস্টারগ্রাম ও হোয়াটসঅ্যাপের গ্রাহকরা প্রথম থেকেই সাদা ব্যাকগ্রাউন্ড দেখতে অভ্যস্ত। এই এক ঘেয়েমি দূর করতেই ফেসবুকের এই অভিনব প্রয়াস। ডার্ক মোড অ্যাকটিভ করলেই গাঢ় কালো চ্যাট ব্যাকগ্রাউন্ডে সবুজ রঙের বাবলে মধ্যে মেসেজ দেখতে পাওয়া যাবে।