গল্প কুটির ওয়েব ডেস্ক|

পড়ুয়া থেকে শুরু করে বয়স্ক, অনেকেই অভ্যাস রয়েছে পুরনো কয়েন ও নোট জমিয়ে রাখা। তবে জানেন কি এই পুরনো নোট থেকে আপনি লাখ লাখ টাকা উপার্জন করতে পারেন? শুনে অবাক হয়েও এমনটাই হচ্ছে। তবে এই বিষয়ে রয়েছে একটি শর্ত। নোটগুলিকে অবশ্যই হতে হবে ৭৮৬ সিরিজের। আপনার কাছে যদি ৭৮৬ সিরিজের নোট থাকে তাহলে আপনি আয় করতে পারেন কোটি টাকাও। তার কারণ, অনলাইনে এখন ওই সিরিজের নোট লাখ টাকা মূল্যে বিক্রি হচ্ছে। বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটগুলিতে ৭৮৬ সিরিজের নোটের নিলাম চলছে।

অনলাইনের এই নিলাম প্রক্রিয়া খুব একটা কঠিন কাজ নয়। আপনারা নিশ্চয়ই আগেও শুনেছেন পুরনো টাকা বা কয়েন নিলামের নানা খবরা খবর। ইবে ডট কমে-এর মতো ই-কমার্স ওয়েবসাইটগুলিতে চলছে এই ধরণের নোট বিক্রি। সেখানে বিক্রেতার সাথে সকাসরি আপনি যোগাযোগ করতে পারবেন। এছাড়াও ফেসবুকে ইন্ডিয়ান ওল্ড কয়েন-এর ন্যায় বিভিন্ন পেজ বা গ্রুপেও চলছে এই সিরিজের নোটের নিলাম প্রক্রিয়া। এক্ষেত্রে প্রথমে ওই সিরিজের নোটের ছবি তুলতে হবে। তারপর সেই ছবি ওই সকল গ্রুপ বা পেজে আপলোড করে নিলাম শুরু করতে হবে।

তবে মনে করে ছবি আপলোড করার আগে অবশ্যই যাচাই করে নেবেন সেই ওয়েবসাইটটি বিশ্বাসযোগ্য কি না। না জেনে এই ধরণের কোনও ওয়েবসাইটের নিলামে আংশ নেবেন না।

পুরনো কিছু রিপোর্ট থেকে জানা যায়, ১৭৪০ সালের পুরনো কয়েন বেশ কয়েকটি ই-কমার্স ওয়েবসাইটে প্রায় ৩ কোটি টাকা মূল্যে বিক্রি হয়েছিল। আবার ১০০০ বছরের পুরনো একটি কয়েন বিক্রি হয়েছিল প্রায় ২.৫ কোটি মূল্যে। এরূপ নোট বা কয়েন বিক্রির অনেক খবর রয়েছে যা অমাদের অনেকেরই আজানা। ঠিক তেমনই এই বছর ৭৮৬ সিরিজের নোট বিক্রি হচ্ছে অনলাইনে। তাহলে দেরি কীসের? আপনার কাছে এই সিরিজের নোট থাকলে এখনই খোঁজ নিন ই-কমার্স ওয়েবসাইটগুলিতে।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে এই বিষয়টি। কিন্তু এই খবরটির সত্যতা কতদূর, তা নিয়ে সংশয় প্রকাশ করছেন নেটিজেনরা। পাশাপাশি এও ঠিক, ইবে ডট কম-এর মতো ই-কমার্শিয়াল সাইটেও এই নোট বিক্রির বিজ্ঞাপন দেখা গিয়েছে। তাই একবার চেষ্টা করে দেখতে পারেন। কে বলতে পারে, যদি ভাগ্যদেবী সহায় হন!